,

রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত গরু, ক্রেতা কম

news-image
অনলাইন ডেস্ক : রাজধানীর পশুর হাটগুলোতে কোরবানির গরুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখনো জমে ওঠেনি কেনাবেচা। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় অনেক হাটেই বেচাকেনা ধীরগতিতে চলছে। বিক্রেতারা বেশি দাম চাওয়ায় অনেক ক্রেতাকে শুধু দরদাম করেই ফিরে যেতে দেখা গেছে।

হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। বিশেষ করে যেসব গরু থেকে ৪ থেকে ৬ মণ গোশত পাওয়া যায়, সেগুলোর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। বর্তমানে এসব গরুর প্রতি মণ গোশতের দাম গড়ে প্রায় ৩৫ হাজার টাকা ধরা হচ্ছে।

ব্যাপারীরা জানান, তিন মণ গোশত পাওয়া যায় এমন গরুর দাম ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। আর চার মণ গোশতের গরুর দাম উঠছে দেড় লাখ টাকার কাছাকাছি।

গাবতলী হাটে গরু কিনতে আসা মোহাম্মদপুরের তাহমিদ ইরতিজা বলেন, নির্ধারিত বাজেট নিয়ে হাটে এলেও অতিরিক্ত দামের কারণে এখনো গরু কিনতে পারেননি। তিনি জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও পছন্দ ও বাজেটের মধ্যে গরু মেলেনি।

অন্যদিকে মানিকগঞ্জ থেকে আসা এক বিক্রেতা জানান, দেশি ষাঁড় নিয়ে হাটে এলেও ক্রেতা কম। গরুগুলো দীর্ঘদিন যত্ন নিয়ে মোটাতাজা করা হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর গাবতলী, পোস্তগোলা, শাজাহানপুর, ধোলাইখাল, কমলাপুর ও মাতুয়াইলসহ বিভিন্ন পশুর হাটে প্রতিদিনই নতুন পশু আসছে। ক্রেতারা গরু দেখছেন, দরদাম করছেন, তবে কেনার সিদ্ধান্ত নিচ্ছেন কম সংখ্যক মানুষ।

ব্যাপারীদের আশা, ঈদের দু-একদিন আগে হাটে ক্রেতার চাপ বাড়বে এবং তখন জমে উঠবে কোরবানির পশুর বাজার।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়