সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা নিয়ে বিরোধ: জামাইকে কু’পিয়ে হ’ত্যার অভিযোগ শ্বশুরের বি’রুদ্ধে

news-image

লক্ষ্মীপুরে পাওনা টাকা দেয়ার কথা বলে শ্বশুর বাড়ি ডেকে নিয়ে জামাই জোবায়ের হোসাইন (৩৫) কে কু’পিয়ে ও পি’টিয়ে হ’ত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বি’রুদ্ধে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের একটি কালভার্টের উপর তাকে কু’পিয়ে ও পি’টিয়ে খালে ফেলে দেয়া হয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে খাল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতিতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত জোবায়ের লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবদুল খালেক সদাগর বাড়ির মৃত মাও. ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের ও তার ভাতিজা মো. শাহজাহান জানান, ৩ বছর পূর্বে সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের আমিনুল ইসলাম খসরুর মেয়ে ফারিহার সাথে জোবায়েরের বিয়ে হয়। কয়েকদিন পূর্বে জোবায়েরের ঢাকার বাসা থেকে তার শাশুড়ি নাজমুন নাহার বিশেষ প্রয়োজনের কথা বলে ৫ লাখ টাকা ধার নেয়। এর কয়েকদিন পরেই আবার শ্বশুর জমি কিনার কথা বলে আরো ৫ লাখ টাকা ধার নেয়। উক্ত পাওনা টাকা চাওয়া নিয়ে জামাই-শ্বশুরের মাঝে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ফারিহাও ঘরে থাকা নগদ আরো ৫ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকারসহ দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। এ ঘটনায় আদালতে মামলাও করেন জোবায়ের। এ ঘটনায় সোমবার বিকেলে বিষয়টি সমাধান ও স্ত্রীকে ফেরত দেওয়ার কথা বলে জোবায়ের ও তার পরিবারের লোকজনকে ডেকে নেয় শ্বশুর বাড়ির লোকজন।

পরে সেখান থেকে রাতে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর শহরে ফেরার পথে শ্বশুর আমিনুল ইসলাম খচরুর নেতৃত্বে মামা শ্বশুর আবদুল হকসহ ১২/১৩জন একটি সঙ্গবদ্ধ দল অস্ত্র ঠেকিয়ে জোবায়েরকে নিয়ে যায়। এক পর্যায়ে নেয়ামতপুর এলাকার একটি কালভার্টের উপর তাকে কু’পিয়ে ও পি’টিয়ে হ’ত্যার চেষ্টা চালায়। এসময় জোবায়ের অজ্ঞান হয়ে পড়লে তাকে পাশের খালে পেলে চলে যায় তারা। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের অন্য সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ রায় বলেন, জোবায়েরের মাথা ও চোখে নিচে জখম রয়েছে। এছাড়াও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ওসি-তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, হামলার ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। খোঁজ খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান