,

হোমনায় সোহাগ ইলেকট্রনিক্স দোকানে নগদ অর্থসহ মালামাল চুরি

আবু রায়হান চৌধুরী  : সোহাগ ইলেকট্রনিক্স নামক একটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৮ আগস্ট ২০১৯ বুধবার দিবাগত রাতে দোকানের টিনের চাল কেটে চোর ঘরের ভিতর প্রবেশ করে চুরি করে বলে দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে। দোকানের মালিক আরিফুল ইসলাম সোহাগ জানায়, প্রতি দিনের ন্যায় গতকাল বুধবার অনুমান রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই আবার পরদিন বৃহস্পতিবার সকাল অনুমান ৭.৩০ ঘটিকায় দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের চালের টিন কাটা এবং দোকানের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দোকানের ভিতরে থাকা নগদ ১লক্ষ ৭ হাজার টাকা, ১০টি এনড্রোয়েড মোবাইল, ১টি (কম্পিউটার) সিপিওসহ সর্বমোট ২ লক্ষ ৫৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

খবর পেয়ে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম ও এসআই অহেদ মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হওয়া মালামাল উদ্ধারের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে লিখিত অভিযোগ দায়ের করার জন্য দোকানের মালিককে বলি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের ও চোরদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাতে বলেছি। কিছু দিন যাবৎ হোমনায় চুরির ঘটনা বেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন- অফিসারের নেতৃত্বে প্রতি রাতে টহলের ব্যবস্থা জোরদার করেছি এবং তা অব্যাহত থাকবে। ইতিপূর্বে আমরা অভিযান চালিয়ে কিছু চিহ্নিত চোর-ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন,ঘটনা শুনে এসআই অহেদ মুরাদের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়ে অভিযোগ আমলে নিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের এবং সংশ্লিষ্ট চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে ও এই চেষ্টা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর