,

রংপুরের পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, বিপাকে ক্রেতা-বিক্রেতা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীসহ জেলায় ঈদ উল আযহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা।

সরেজমিনে জানা যায়, রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় ছোট-বড় মিলে প্রায় শতাধিক হাটে গরু-ছাগল পাওয়া যায়। এসব হাট প্রতি বছর ১ বৈশাখ উপজেলা প্রশাসন ইজারা দিয়ে থাকে। ঈদ উপলক্ষে পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী হাট হিসেবে দেবী চৌধুরাণী হাট, পাওটানার হাট, আন্নদানগর হাট ও দেউতির হাটে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু পাওয়া যায়। বেচা বিক্রিও অনেক। পছন্দের পশু কেনা-বেচার জন্য এবারো হাটগুলো জমে উঠেছে। কিন্তু বাঁধ সেজেছে ইজারাদাররা।

ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে চাঁদা আদায় করছেন তারা। একই সঙ্গে দিতে হচ্ছে দ্বিমুখী টোল। একটি গরু বিক্রি হলে বিক্রেতার নিকট দু‘শ টাকা ও ক্রেতার নিকট পাঁচশ টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও একটি ছাগল বিক্রি হলে বিক্রেতার নিকট ১৫০ টাকা এবং ক্রেতার নিকট থেকে ২ শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ফলে ক্রেতা-বিক্রেতারা চরম হয়রানির শিকার হচ্ছেন।

ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে গরুর হাটে টোল আদায়ের তালিকা না টাঙিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদাররা। বিভিন্ন দপ্তর ও স্থানীয় নেতাদের ম্যানেজ করেই এসব হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

গরু ব্যবসায়ী রবিউল আলম বলেন, পীরগাছা উপজেলার হাটগুলোতে প্রশাসনের তদারকি না থাকায় ইজারাদাররা ইচ্ছামত পশুর হাটে চাঁদা আদায় করছেন। ফলে ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা ইজারাদারদের হাতে জিম্মি হয়ে পড়েছেন।

দেবী চৌধুরাণীর হাটে গরু ক্রয় করতে আসা রফিকুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত চাঁদার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি চাঁদা ক্রেতা বিক্রেতাদের নিকট থেকে ইজারাদাররা হাতিয়ে নিচ্ছেন।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, হাটের চার্ট অনুযায়ী টোল আদায় করার কথা। চার্টের বাইরে টোল আদায়ের সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর