,

শিকলে বাঁধা শিশুকে মুক্ত করে ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

news-image

ডেস্ক রিপোর্ট : শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক শিশুকে মুক্ত করলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম। শিশুটিকে ঈদের উপহার দেয়ার পাশাপাশি তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার পুলিশ সুপার, কুড়িগ্রাম ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

এতে বলা হয়, ‘চিলমারী পেট্রোল পাম্প এলাকায় মানসিক প্রতিবন্ধী এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখার খবর গতকাল (বৃহস্পতিবার) পেয়ে ওসিকে পাঠিয়ে সুরভীর শিকল খুলে দিলেও আবার তার বাবা মা শিকল পরিয়ে রাখেন। কারণ শিশুটি দৌড়ে রাস্তায় চলে যায়।

আজ (শুক্রবার) জেলা পুলিশের তরফ থেকে খোঁজ নিতে গিয়ে দেখলাম শিশুটির পা বাঁধা। আমাকে কাছে পেয়েই তার আকুতি আমারে খুলে দেও, বললাম খুললে তুমি বাইরে যাবা না তো?

সুরভীর চিকিৎসা শুরু হয়েও এগোয়নি দারিদ্র্যের কারণে। কথাবার্তা পুরো স্বাভাবিক। সুরভীকে বেঁধে না রেখে চোখে চোখে রাখার জন্য বললাম।

জেলা পুলিশের তরফ থেকে সুরভীকে ঈদের জামা আর কিছু খাবার উপহার দেয়া হয়। উপস্থিত ছিলেন ওসি চিলমারী মোয়াজ্জোম হোসেন।

আমার বন্ধু ডা. ওয়ালিদের সঙ্গে কথা বলে সুরভীর দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে মনে হলা। তার চিকিৎসার ব্যাপারে জেলা পুলিশের তরফ থেকে সহায়তা করা হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর