,

রংপুর জেলাব্যাপী ডেঙ্গু সচেতনতা অভিযান শুরু

news-image

রংপুর ব্যুরো : নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানে রংপুর জেলায় একযোগে শুরু হয়েছে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আজ বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশ ড্রেন, নোংরা আবর্জনা এবং ঝোপঝাড় পরিষ্কার ও ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের সূচনা করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক আসিব আহসানসহ জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে একটি সচেতনতামূলক একটি র‌্যালি নগর প্রদক্ষিন করেন।

এদিকে একই সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক র‌্যালি শেষে পুলিশ লাইন্স ক্যাম্পাসে জঙ্গল পরিষ্কার ও ড্রেনে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ঔষধ ছিটানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও ফজলে এলাহিসহ উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১১ নারী ও ৪ শিশুসহ ১৫জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধী রয়েছে ৮০ জন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা