মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটিহাটে ১০ ব্যাংকের বুথ থাকলেও জাল টাকা শনাক্ত করণ মেশিন নেই চোখের দেখাই ভরসা 

news-image
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পশু হাটগুলোতে শুরু হয়েছে কোরবানির কেনাকাটা। প্রতিবছর কোটি কোটি টাকার লেনদেন হয় রাজশাহীর পশুর হাটগুলোতে। আর মৌসুম এলেই সক্রিয় হয়ে উঠে জাল নোট কারবারিরা। জাল নোট ঠেকাতে পশুহাটে ব্যাংকগুলোর পক্ষ থেকে মেশিনে জালনোট শনাক্তকরণের ব্যবস্থা থাকার কথা। রাজশাহীর সিটি হাটে বেশ কয়েকটি ব্যাংকের বুথ থাকলেও সেগুলোতে জাল টাকা যাচাই বাছাইয়ের ব্যবস্থা নেই।
গতকাল হাটে গিয়ে বেশ কিছু ব্যাংকের কর্মকর্তাদের দেখা গেলেও তাদের কাছে জাল নোট শনাক্তকরণ মেশিন দেখা যায় নি। তবে এবার এ পশু হাটে জাল নোট শনাক্তরণের জন্য ১০টি অস্থায়ী মেশিন সবানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, মুলত জাল টাকা কারবারীদের অপতৎপরতা ঠেকাতে রাজশাহীর সিটি হাটে ১০টি অস্থায়ী জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে বসবে দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রতিটি হাটে থাকবে জাল নোট শনাক্তকরণ বুথ। এই বুথগুলো থেকে হাটবার শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দেয়া হবে।
রোববার রাজশাহী সিটি হাটে গিয়ে দেখা গেছে, হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করেছে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এনআরবিসি ব্যাংক। এদের কারো কাছেই মেশিন নিয়ে বুথে দেখা যায় নি। ব্যাংকের প্রতিনিধিদের সেখানে বসে গল্পে সময় পার করতে দেখা গেছে। এমনকি কাউকে নোট চেক করতেও দেখা যায় নি। এদিকে সিটি হাট কর্তৃপক্ষের মোট দুটি মেশিন আছে। এরমধ্যে একটি মূল ফটকে ও অপরটি হাট ঘরে। এ দুটির মধ্যে মূল ফটকের মেশিনটি নষ্ট। এদিকে, হাটে জাল টাকা শনাক্তকরণ করতে না পেরে বাধ্য হয়েই অনেকে নিজ দায়িত্বে নিরাপত্তাহীনভাবেই লেন দেন করছেন।
সিটিহাটে কুষ্টিয়ার মিরপুর থেকে ১২টি গরু নিয়ে এসেছিলেন বেলাল মাহমুদ। ৪টি গরু তিনি বিক্রি করেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকায়। তিনি নিজে যাচাই করে নিয়েছেন। তিনি বলেন, হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকার কথা। নেই তাই বলে তো আর বেচাকেনা থেমে থাকবে না। আমরা নিজেরাই জাল নোট পরীক্ষা করছি।
সিটিহাটে বুথে ব্যানার টাঙ্গিয়ে বসে থাকলেও জাল নোট সনাক্তকরণ মেশিন নেই কেন জানতে চাইলে ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাকিল জানান, আমরা মেশিন নিয়ে এসেছি। হাট কর্তৃপক্ষ আমাদের কোন রকম টেবিল বা ইলেক্ট্রিনিক লাইনের ব্যবস্থা করে দেয় নি। এজন্য আমরা জাল নোট শনাক্তকারণ মেশিন চালাতে পারছি না। তবে হাতে চেক করে দিচ্ছি। হাট কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিলে আমাদের অবশ্যই মেশিন দিয়েই চেক করে দেয়া হতো বলে জানান এই কর্মকর্তা।
এ বিষয় রাজশাহীর সিটি হাট ইজারাদার আতিকুর রহমান কালুর সাথে কথা হলে তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তারা যে বিদ্যুৎ পাননি, সে বিষয়টি তিনি জানেন না। এটি যদি তাকে জানানো হতো তাহলে তিনি তার ব্যবস্থা করে দিতেন। আমার তিনটি মেশিন, আছে দুটি চলছে। আর একটি নষ্ট হয়েছে। আমি সেটিকে ঠিক করিয়ে নিবো। তা ছাড়া আমরা বারবার মাইকিং করে সবাইকে নোট চেক করা মেশিন দিয়েই টাকা নিতে বলছি। এখন যদি কেউ না নেয়, তাতে আমাদের কিছু করার থাকে না বলেও মন্তব্য করেন এই ইজারদার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক