,

ব্রাহ্মণবাড়িয়ার চোরাই পথে আসছে গরু, হতাশ খামারিরা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়ার কসবা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চোরাই পথে অবাদে আসছে ভারতীয় গরু। এতে একটি চক্র যেমন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। এতে করে কাঙ্খিত মুনাফা থেকে বঞ্চিত হওয়ার আশংকায় রয়েছেনে দেশীয় খামারিরা। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধভাবে যাতে গরু প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা। সরজমিনে গিয়ে ঘুরে ও বিভিন্ন সূত্র জানায়, একটি চক্র কৌশলে সীমান্তের কাঁটা তার পেরিয়ে গোরাং গোলা, পুটিয়া, মাদলাসহ বিভিন্ন এলাকা দিয়ে রাতের আধাঁরে এসব গরু দেশে আনছে।

পরে চক্রটি সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে গরু রাখে এবং দালালদের মাধ্যমে স্থানীয় নয়নপুর হাটে তা বিক্রীর জন্য নিয়ে যায়। এ সকল চোরাই গরুর দাম কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এখান থেকে ট্রাক বোঝাই করে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষ ও জনপ্রতিনিধিসহ সকলকে ম্যানেজ করে সপ্তাহের ৬ দিনই ভারত থেকে এসব গরু নামানো হচ্ছে। এর পেছনে কাজ করছে কয়েকটি চক্র। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় খামারিসহ কৃষকরা। খামারিদের অভিযোগ অবৈধভাবে আনা ভারতীয় গুরুর সয়লাবের কারণে দেশীয় খামারিরা লাভত দুরের কথা পুঁজি হারিয়ে পথে বসবে। তারা অবৈধ পথে গরুর প্রবেশ বন্ধে সরকাররের প্রতি দাবী জানান।

নয়নপুর গরুর বাজার পরিচালনা কমিটির সদস্য নুরুন্নবী আজমল ভারতীয় গরু আসার কথা স্বীকার করেন বলেন, শুধু এখান দিয়েই নয় দেশের বিভিন্ন স্থান দিয়েই গরু আসছে। এ বিষয়ে ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেইন বলেন, আমরা সর্তক অবস্থায় আছি, গরু যখনই আসছে তখনই ধরছি। দেশীয় খামারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা