সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এডিস মশার লার্ভা পাওয়া গেছে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যলয়। গত দুই দিনে সিভিল সার্জন কার্যলয়ের এ্যান্টোমোলজি টেকনিশিয়ানরা পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে এডিস মশার লার্ভা এবং এডাল্ট মশা পাওয়া গেছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, পৌর এলাকা থেকে এডিস মশার পর্যাপ্ত লার্ভা পাওয়া গেছে। আরো অনেক স্থানে থাকতে পারে। শুধু ঔষধ দিলে হবে না সবাইকে সচেতন হতে হবে। আমরা সিভিল সার্জন কার্যলয় থেকে লেফলেট, ব্যানার, প্রচার মিছিল এবং বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে সচেতনতা মুলক কর্মসূচী পালন করছি। সবাইকে সচেতন হতে হবে। এখন পর্যন্ত জেলায় ৪৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এর মধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে চলে গেছে বাকীরা সিরাজগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু রোগের প্যাথলজিকাল পরীক্ষার মূল্য সরকারি মূল্য ৫০০ টাকা নেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যলয়ে এ্যান্টোমোলজি টেকনেশিয়ান মোঃ তোফাজ্জল হোসেন জানান, গত দুই দিন আমরা সিরাজগঞ্জের সার্কিট হাউজসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পেয়েছি। এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসসভার ক্যাম্পাসের ভিতর স্তুপ করে রাখা গাড়ির টায়ারের মধ্যে পর্যাপ্ত পরিমান এডিস মশার লার্ভা পেয়েছি। পুলিশ সুপারের বাসভবনের ফুলের টবে লার্ভা এবং তিনটি এডাল্ট মশা পেয়েছি।

গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর বাসভবনে এবং জেলা পরিষদের ডাকবাংলাসহ করেকটি বাড়িতে আমরা এই লার্ভা পেয়েছি। যেখানে আমরা লার্ভা পেয়েছি সেখানে মশা নিধন ঔষধ দেয়ার পরামর্শ দিয়েছি। এবং এই লার্ভাগুলো আমরা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করার জন্য সংরক্ষণ করেছি। তবে এই এডিস মশার লার্ভা শহরের বিভিন্ন স্থানে রয়েছে। আমি সকলকে অনুরোধ করছি বাড়ির ফুলের টব, পুরাতন বতল, ডাবের খোশা এইগুলো পরিস্কার করার জন্য। কারণ এই এডিস মশার জন্ম হয় সাধারণত পরিস্কার পানিতে আর এসব স্থানেই পরিস্কার পানি থাকে। শুধু ঔষধ দিয়ে নয় এডিসের বিস্তার রোধে সকল কে সচেতন হতে হবে।

সিভিল সার্জন কার্যলয়ের আরেকজন এ্যান্টোমোলজি টেকনেশিয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা সিরাজগঞ্জে দুই দিনে যে পরীক্ষা করেছি তাতে প্রায় ৭০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। লার্ভা থেকে মাত্র দুই দিনেই এবটি এ্যাডাল্ট মশা জন্ম নিতে পারে। এখন যদি সচেতন না হওয়া যায় তাহলে এটি একটি বড় সমস্যা হবে এই শহরের জন্য। আমরা পৌরসভাকে জানিয়েছি কোথায় কোথায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তারা সেটা অনুযায়ী তাদের পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, সিরাজগঞ্জে এডিস মশার বিস্তার রোধে পৌরসভাকে আরো কার্যকরি হওয়ার আহবান জানিয়েছে সচেতন নাগরিকরা। মশা নিধনে পৌরসভা যে কাজ করছে সেটা পর্যাপ্ত না। বর্তমানে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় এই রোগ মহামারি আকার ধারণ করার আগে সকলকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও ঘড় পরিস্কার রাখার অনুরোধ জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক