,

রাজশাহীতে ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

news-image

রাজশাহী প্রতিনিধি : ওষুধটির সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল ২৫ টাকা। সেই ওষুধ বিক্রি করা হয়েছে ৫০০ টাকায়। ওষুধের গায়ের দামের সঙ্গে বিক্রয়মূল্যের এমন আকাশ-পাতাল পার্থক্য দেখে ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। শুনানি শেষে বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমানা নামে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে বৃহস্পতিবার এই জরিমানা করা হয়েছে।

ওষুধটির ক্রেতার নাম মাইনুল হক। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে। মাইনুল জানান, তাঁর নানা মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা এলাকার আমানা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচারের পর তাঁর নানাকে ওই হাসপাতালের ফার্মেসি থেকে যে ওষুধ দেওয়া হয় তার মধ্যে ‘এফিডিন’ নামের দুটি ইনজেকশন ছিল। ওই ওষুধের গায়ে সর্বোচ্চ মূল্য লেখা ছিল ২৫ টাকা।

মাইনুল বলেন, তাঁর কাছে এই ওষুধ দুটির দাম নেওয়া হয়েছে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মারুফ আল হাসান এ অভিযোগের শুনানি করেন। মারুফ আল হাসান বলেন, শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ৪০ ধারায় আমানা হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমানা হাসপাতালের ব্যবস্থাপক তৎক্ষণাৎ জরিমানার টাকা পরিশোধ করেন। নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা ক্রেতাকে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের