,

মিঠাপুকুরে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ হায় হায় কোম্পানির মালিক গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে হায় হায় কোম্পানীর মালিক আয়শা সিদ্দিকা লাবণীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙলবার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই কোম্পানীর মালিককে গ্রেফতারের খবর পেয়ে শতশত গ্রাহক গতকাল মঙলবার মিঠাপুকুর থানায় জড়ো হয়ে তার বিচারের দাবি জানায়।

ভুক্তভোগী গ্রাহক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামের তরিকুল ইসলাম সজিবের স্ত্রী আয়শা সিদ্দিকা লাবনী। তার বাবার বাড়ি পীরগঞ্জ উপজেলায়। তিনি ২০১৩ সালে ‘হিউম্যান নিড্স সমবায় সমিতি’ নামে একটি এনজিও খোলেন। বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভনে মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে ৫ হাজার ২শ জন অর্ন্তভুক্ত করান। প্রত্যেক সদস্যের কাছে এক হাজার ৫শ থেকে ৬শ টাকা করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন। এর বিনিময়ে সদস্যদেরকে বছরে ৩ বার ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও পাঁচ কেজি ময়দা দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রথম দিকে কয়েকজন সদস্যকে এসব পণ্য প্রদান করেন।

এরপর পণ্য সামগ্রী প্রদান বন্ধ করে দেন। দীর্ঘদিন গ্রাহকরা তার কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাননি। গ্রাহকদের অভিযোগে পুলিশ তাকে গতকাল গ্রেফতার করে। চেংমারী এলাকার গ্রাহক পারুল বেগম, লতিবপুর এলাকার লতা বেগম, বড় হযরতপুরের হাসিনা বেগম ও মিলনপুরের মনোয়ারা বেগম বলেন, ‘আয়শা সিদ্দিকা লাবনী আমাদেরকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। আমরা তার বিচার চাই।’

এ বিষয়ে হিউম্যান নিড্স সমবায় সমিতি’র পরিচালক আয়শা সিদ্দিকা লাবনী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বা্স বলেন, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে গ্রাহকের টাকা গ্রহনের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর