,

প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে : পলক

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। এজন্যে বর্তমান সরকার প্রযুক্তি শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী পলক মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ কর্মসূচীর আওতায় অদম্য মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সকল উন্নত দেশ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার অনুকরণে দেশের ৩৪ হাজার মাধ্যমিক স্কুলে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রযুক্তি নির্ভর এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারলে বর্তমান প্রজন্মকে জ্ঞান বিজ্ঞান ও আধুনিকতায় সফল প্রজন্ম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পলক বলেন, নাটোরে স্থাপিত দেশের প্রথম শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টারে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও ইনকিউবিশন সেলগুলোর কার্যক্রম যুগপৎভাবে চলছে। ইনকিউবিশন সেলগুলোতে তরুণ উদ্যোক্তারা তাদের অনলাইন কার্যক্রমে সফল হচ্ছেন। এই সফলতার সূত্র ধরে দেশের অবশিষ্ট ৬৩টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

প্রতিমন্ত্রী নাটোরে দুইটিসহ দেশের ১০টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস প্রদানের পাইলট প্রকল্প সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের ৩২৯টি পৌরসভায় কোরিয়া-বাংলাদেশ যৌথ উদ্যোগে পৌরসভা ডিজিটাল সার্ভিস সেন্টার গড়ে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর