,

প্রতি লিটার দুধ ১০ টাকা, মিলছে না ক্রেতা

news-image

পাবনায় ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে। খামারিরা এত কম দামে দুধ বিক্রির ঘোষণা দিলেও মিলছে না ক্রেতা। ফলে অনেক খামারি গরুকে সুস্থ রাখতে দুধ দোহোনোর পর বিক্রি করতে না পেরে তা ফেলে দিচ্ছেন। সোম ও মঙ্গলবার পাবনার সাথিয়া, চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার কয়েকটি এলাকা সরেজমিন পরিদর্শন করে এমন চিত্র পাওয়া গেছে।

১৩টি কোম্পানির পাস্তুরিত তরল দুধ উৎপাদন-ক্রয় বন্ধে হাইকোর্টের নির্দেশনায় পাবনায় খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো। এতে বিপাকে পড়েছেন এই জেলার খামারিরা। ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের প্রত্যন্ত রতনপুরের খামারি বাবু মোল্লা বলেন, সকাল-বিকাল মিলে তার খামারে ২শ’ লিটার দুধ হয়। কয়েকটি কোম্পানির এজেন্টরা দুধ কেনা বন্ধ করে দিয়েছে। দুধ দোহানের পর ক্রেতা না পেয়ে খামারের পাশেই ফেলে দিয়েছি।

একই গ্রামের জমিরুন খাতুন বলেন, আমার খামারে প্রতিদিন প্রায় ৫০ লিটার দুধ হয়। এই দুধ বিভিন্ন কোম্পানির এজেন্টরা কিনে নেয়। কিন্তু সোম ও মঙ্গলবার দুধ বিক্রি করতে পারিনি। পাবনার ভাঙ্গুড়া পৌর মেয়র ও দুগ্ধ খামারি গোলাম হাসনায়েন রাসেল জানান, আমার ৪৫টি গাভী ছিল। আমি গত ১৫ দিনে ৩৭টি বিক্রি করেছি। আর আটটি রয়েছে। এগুলোও বিক্রি করে দেব।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকার তাদের প্রতি সহানুভূতিশীল। প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ সংকট মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান