সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার পানিতে রংপুরে ফসলের ব্যাপক ক্ষতি : দিশেহারা কৃষক

news-image

রংপুর ব্যুরো : চলতি বন্যায় রংপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের বন্যায় রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাটে জমির ফসল পানিতে তলিয়ে যায়। এর ফলে আউশ, আমন বীজতলা, রোপা আমন, পাট, শাকসবজি, মসলা জাতীয় ফসল, তিল, কলা, আখসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও পান বরজেরও ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে রংপুর অঞ্চলের কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা গেছে, বন্যায় পানির নিচে রয়েছে রংপুরে আউশ ৩০ হেক্টর,আমনবীজতলা ২৮ দশমিক ৫, রোপা আমন ১৮ দশমিক ৫ এবং ২৮ হেক্টর জমির শাকসবজি, গাইবান্ধায় আউশ ২ হাজার ৭৫৭, আমন বীজতলা ২ হাজার ১৯৭, রোপা আমন ২৫, পাট ৫ হাজার ৯৫০, শাকসবজি ৮৭৬ এবং ৫০ হেক্টর জমির তিল পানির নিচে। কুড়িগ্রামে আউশ ৫ হাজার ৯৬৩, আমন বীজতলা ২ হাজার ৮৯১, পাট ৮ হাজার ১০৫, শাকসবজি ১ হাজার ৯৬২, মসলা জাতীয় ফসল ৫৪৭ এবং কলা ১৭০ হেক্টর পানির নিচে আছে। লালমনিরহাট জেলায় রয়েছে আমন বীজতলা ৩২৫ হেক্টর, নীলফামারীতে আউশ ১২ দশমিক ৫, আমন বীজতলা ৭২ দশমিক ৭, রোপা আমন ৩, পাট ৭, শাকসবজি ২৫ এবং মসলা জাতীয় ফসল শূন্য দশমিক ৭ হেক্টর।

জানা গেছে, রংপুরের কাউনিয়া, গংগাচড়া, পীরগঞ্জ, পীরগাছা, তারাগঞ্জ, গাইবান্ধার সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, কুড়িগ্রামের সদর, উলিপুর, চিলমারী, রৌমারী, রজিবপুর, ভুরাঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, রাজারহাট, লালমনিরহাট জেলার সদর, আদিতমারী, কালিগঞ্জ, হাতিবান্ধা, পাটগ্রাম এবং নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলায় এবারের বন্যায় এসব ক্ষতি হয়েছে।রংপুরের গঙ্গাচড়া উপলোয গিয়ে দেখা যায়, বন্যার পানি সরতে শুরু করলেও এখনো চারদিকে পানি আর পানি। জেগে ওঠা ধানক্ষেতের বেশির ভাগই ঢাকা পড়েছে স্্েরাতে ভেসে আসা বালুতে।

গঙ্গাচড়ার মহিপুর গ্রামের কৃষক ছয়ফল হোসেন জানান, এ বছর তিনি এ বছর ৪৫ শতক জমিতে আমন ধানের চারা লাগিয়ে ছিলেন। প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সব পানিতে তলিয়ে যায়।একই গ্রামের আলী হোসেন ৫০ শতক, এবং মনা মিয়ার ৩০ শতক জমিতে লাগানো ধানের চারা সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গেছে। তারা জানান, বালুতে ঢাকা পড়া ক্ষেতগুলোতে এ বছর আর ধানের চারা লাগানোর সুযোগ নেই ।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক- মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রংপুর অঞ্চলে সৃষ্ট বন্যায় ৩২ হাজার ১১৬ দশমিক ৯ হেক্টর জমির ফসল পারি নিচে রয়েছে। এখনও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব জানানি। তবে কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান