,

অতিরিক্ত ফি ডেঙ্গু টেস্টে : পপুলারকে জরিমানা, ল্যাবএইড-ইবনে সিনা-স্কয়ারকে তলব

news-image

নিউজ ডেস্ক।। ডেঙ্গু টেস্টের জন্য সর্বোচ্চ ফি ৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তা মানছে না বেসরকারি পপুলার হাসপাতাল। ৫০০ টাকা না নিয়ে তারা ১২০০ টাকা নিচ্ছে। এ জন্য পপুলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় ও ওষুধের দাম বেশি নেওয়ার অভিযোগে ল্যাবএইড, ইবনে সিনা ও স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করেছে অধিদপ্তর।

রাজধানীর ধানমন্ডি এলাকায় সোমবার বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল।

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় টেস্টের ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য এই ফি নির্ধারণ করা হয়।

ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর ফি হবে: ক) NS1-৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ১২০০– ২০০০ টাকা। খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা। গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ১০০০ টাকা। এই মূল্য তালিকা জুলাই থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর