,

উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ৪ টাকার ওষুধ ১০০ টাকা, জরিমানা ২০ লাখ

news-image

উত্তরার অভিজাত হাসপাতাল লুবানা জেনারেল হাসপাতালে চার টাকায় ওষুধ ১০০ টাকায় বিক্রি, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, ‘হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ বিভিন্ন সার্জিক্যাল জিনিস পাওয়া গেছে। এছাড়া খুবই নোংরা পরিবেশে তারা বিভিন্ন অপারেশন করছিল। ওটিতে তারা খাওয়া দাওয়া পর্যন্ত করত।’

‘রোগীদের বিভিন্ন পরীক্ষার যে রিপোর্ট তারা তৈরি করত সেখানে একজন ডাক্তারের নয়টি স্বাক্ষর পাওয়া গেছে। হাসপাতালের ফার্মেসিতে ৩৪ টাকার মরফিন ওষুধ বিক্রি হচ্ছিলো ৩৪০ টাকায়। যেটা দশগুণ বেশি দামে বিক্রি করা হত। চার টাকা দামের একটা ওষুধ তারা একশ টাকায় বিক্রি করছিল।’ ‘তবে ডেঙ্গু রোগীদের পরীক্ষায় কোন খারাপ কিছু দেখা যায়নি। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এর আগে আজ দুপুরে মানুষের শরীর থেকে রক্ত বা অন্য নমুনা নিয়ে তা নিয়ম অনুযায়ী পরীক্ষা না করে মনগড়া প্রতিবেদন দেওয়ার প্রমাণ মিলেছে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। কখনো কখনো পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়া হতো।

কোনো পরীক্ষার জন্য ৭২ বা ৪৮ ঘণ্টা সময় লাগলেও নমুনা সংগ্রহের ১২ ঘণ্টা পরেই তৈরি করা রিপোর্ট রোগীদের সরবরাহ করার প্রমাণ মিলেছে। ফলে রোগীর শরীরে প্রকৃত চিত্র উঠে আসত না। এতে তার সঠিক চিকিৎসাও হতো না। এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান