,

পরীক্ষা না করেই রোগীদের দেয়া হচ্ছে রিপোর্ট, ক্রিসেন্ট হাসপাতালকে জরিমানা

news-image

রক্তের নমুনা নিয়েও ল্যাবে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট প্রদান করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত হাসপাতালটিতে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা গেছে, ডেঙ্গুর পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার বেশি নেয়া হচ্ছে কি না সেটি তদারক করতে আসে র‍্যাব এর ভ্রাম্যমাণ আদালত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ডেঙ্গুর ফি সঠিক নিয়মে নেয়া হলেও হাসপাতালের ল্যাবে গিয়ে মেলে ভয়াবহ চিত্র।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনা কোনো ধরনের পরীক্ষা না করেই তৈরি করা হয়েছে মনগড়া অসংখ্য রিপোর্ট। আবার কোনো পরীক্ষার জন্য ৭২ কিংবা ৪৮ ঘণ্টা সময় লাগলেও নমুনা সংগ্রহের ১২ ঘণ্টা পরেই তৈরি করা রিপোর্ট রোগীদের সরবরাহ করছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়া মেয়াদোর্ত্তীন রিজেন্ট ব্যবহার, অনুমোদনহীন ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় মোবাইল কোর্টের অভিযানে।অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু রোগের পরীক্ষায় বেশি অর্থ নেওয়ায় ধানমন্ডির পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ