,

সহকর্মীকে হ’ত্যা করে মাটিতে পুতে ফেলে দোকান কর্মচারী

news-image

নিখোঁজের ৭দিন পর সুমন (২৪) নামে এক যুবকের ম’রদেহ উ’দ্ধার করেছে রামগঞ্জ থানার পুলিশ। রোববার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের উত্তর নাগমুদ গ্রামের মিঝি বাড়ির পরিত্যক্ত বাগান থেকে মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি সুমনের অ’র্ধগলিত ম’রদেহ উ’দ্ধার করা হয়।নি’হত সুমন কুমিল্লা জেলার ২য় মুরাদপুর সুজানগর গ্রামের ইউনুছ আলীর ছেলে ও শহরের সোনাপুর বাজারের একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন।এ ঘটনায় একই দোকানের অন্য কর্মচারী সোহেলকে আটক করে পুলিশ। আটক সোহেল রামগঞ্জ উপজেলার নাগমুদ চৌকিদার মিঝি বাড়ির বাবুল মিয়ার ছেলে।

মামলা ও রামগঞ্জ থানা সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর সোনাপুর বাজারের মুদি ব্যবসায়ী ইউসুফের দোকানে কুমিল্লার সুমন ও সোহেল হোসেন (২৭) নামের দুই যুবক বেশ কয়েক বছর ধরে চাকরি করে আসছিলো। দীর্ঘদিন একই দোকানে কর্মরত থাকায় সোহেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে কুমিল্লার সুমনের। সুমন সোহেলকে বেশ কিছু টাকা ধার দেয়। পাওনা টাকা নিয়ে প্রায়ই ঝ’গড়া হতো দুজনের মাঝে। এরই সূত্র ধরে চলতি মাসের ২১ জুলাই রাত থেকে সুমন নিখোঁজ হয়ে যায়। সুমনকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা ২৭ জুলাই শনিবার রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ শনিবার বিকেলে সোহেলের বাড়ি থেকে তার বাবা বাবুল মিয়াকে আটক করে। বাবাকে আ’টকের খবর পেয়ে সোহেল শনিবার রাতে রামগঞ্জ থানা পুলিশের কাছে আ’ত্মসমর্পণ করে।

রোববার বিকেলে সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী রামগঞ্জ উপজেলার নাগমুদ মিঝি বাড়ির পশ্চিম পাশের পরিত্যক্ত বাগানের মাটির নিচ থেকে সুমনের অ’র্ধগ’লিত লা’শ উ’দ্ধার করা হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘাতক সোহেলকে স্বীকারোক্তি গ্রেপ্তার করা হয়েছে। সুমনের লা’শ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য ম’র্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর