,

নাটোরে অধ্যক্ষকে যুবলীগ কর্মীর মারপিট

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হাবিবুর রহমানকে হাতুড়ি দিয়ে মারপিট করে আহত করেছে যুবলীগ কর্মী মোহাম্মদ আলী। গুরুত্বর আহত অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হাবিবুর রহমানকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদরাসার কমিটি গঠন কার্যক্রম চলছিল। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ ফিরোজ আহম্মেদ এই মাদরাসা কমিটির সভাপতি। স্থানীয় যুবলীগ কর্মী মোহাম্মদ আলী বেশ কিছুদিন থেকে এই কমিটির সদস্য হওয়ার জন্য প্রস্তাব দিয়ে অধ্যক্ষকে চাপ দিতে থাকে।

কোন ক্যাটাগরিতে তাকে সদস্য করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে অধ্যক্ষ মাদরাসা থেকে বের হওয়া মাত্র প্রকাশ্যে মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হাবিবুর রহমানকে মারপিট করে আহত করেছে যুবলীগ কর্মী মোহাম্মদ আলী। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি লাঠি দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে হামলাকারীরা। আহত অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হাবিবুর রহমানকে প্রথমে নলডাঙ্গার একটি বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার সন্ধ্যার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হাবিবুর রহমান জানান, সভাপতির সাথে পরামর্শ করে তিনি এ বিষয়ে হামলাকারী মোহাম্মদ আলী ও তার ভাইয়ের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবলীগ কর্মী মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের জন্য বার বার চেষ্ঠা করেও তাকে পাওয়া যাযনি। অধ্যক্ষকে মারপিটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবী করেছেন শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর