শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সাপের কামড়ে দুইজনের মৃত্যু : আহত ১৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর দোলাপাড়া গ্রামে গত সাত দিনে বিষাক্ত সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের শিকার হয়েছে আশপাশের কয়েকটি গ্রামের আরো ১৫ জন। বিষাক্ত সাপের কামড়ে আজ শুক্রবার একটি ছাগলও মারা গেছে। এদিকে ভক্তিপুর দোলাপাড়াসহ আশেপাশের দশ গ্রামের মানুষ সাপ আতঙ্কে রয়েছে। গত শনিবার থেকে আজ শুক্রবার সাপের কামড়ের ঘটনা ঘটে।

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর দোলাপাড়া গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয় হাছেন আলীর ছেলে সালাউদ্দিন সাপের কামড়ে রবিবার মারা যায়। এঘটনার তিনদিন পার না হতেই বুধবার একই গ্রামে আলম মিয়ার অষ্টম শ্রেণি পড়–য়া ছেলে রানা মিয়া রাতে ঘুমাতে গিয়ে নিজ ঘরে সাপের কামড়ের শিকার হয়। আক্রান্ত রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলেও ভ্যাকসিনের অভাবে তার সুচিকিৎসার না হওয়ায় তারও মৃত্যু হয়।

এদিকে গত সাত দিনে ভক্তিপুর দোলাপাড়াসহ খাপুর, চূহড়, গাচুয়াটারী গ্রামে তাজনগর, বিশ্বনাথ খাপুরসহ বেশ কয়েকটি গ্রামে অন্তত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দোলাপাড়া গ্রামে লোকমান, আলম মিয়া, আব্দুর রউফ, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, বকুল মিয়া, চূহড় গ্রামের জিন্নাহ্ আলী, বিশ্বনাথ খাপুর গ্রামের রাশেদা বেগম এর নাম জানা গেছে। আহতরা ইতোমধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসব গ্রামে এখন সাপ আতঙ্ক বিরাজ করছে।

মৃত. রানা মিয়ার মা রানু বেগম ও বাবা আলম মিয়া বলেন, ‘হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ নেই। ভ্যাকসিনের অভাবে তার ছেলের অকাল মৃত্যু হয়েছে।’
ভক্তিপুর দোলাপাড়া গ্রামের পল্লীচিকিৎসক গোলজার হোসেন বলেন, ‘সাপের আতঙ্কে গ্রামের মানুষ বাসা ছেড়ে বাহিরে থাকছে। সাপের ছোবলে দুই যুবকের মৃত্যু হয়েছে। আরো অনেকে কামড়ে আক্রান্ত হয়েছে। হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন নাই, একারণে গ্রামের মানুষের মনের মধ্যে ভয় কাজ করছে।

স্থানীয় রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

২১ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তেজনা তীব্র, শান্তি আলোচনা অনিশ্চিত

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বেগমগঞ্জে টিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস