,

বন্যার্ত মানুষদের জন্য সরকারের সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেছেন, ‘বন্যা শুরু হওয়ার আগে চাল, শুকনা খাবার, নগদ টাকা এবং তাবু দেয়া হয়েছে। তাবু দেয়াটা এবার ব্যতিক্রম। যাতে বন্যার্ত কাউকে খোলা আকাশের নিচে থাকতে না হোয় এজন্য প্রত্যেক জেলার ৫০০ করে তাবু পাঠিয়েছি। বন্যার্ত মানুষদের জন্য সরকারের সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যা ভবিষ্যতে থাকবে।আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশকে ভুমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ সহনশীল রাষ্ট্রে পরিণত করা হবে। এরজন্য জাপান কারিগরি সহায়তা দেবে। আমরা বন্যা মোকাবেলায় সরকার শতভাগ প্রস্তুুত রয়েছে। ‘এরআগে রংপুরের জেলা প্রশাসক মো. আসিফ আহসানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর