,

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকি ৮ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৩টার সময় জেলার বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার আলসিয়া গ্রামের মনছুর আলীর ছেলে আবু সাঈদ (১৭), একই গ্রামের রবিউল ইসলাম (২৮), জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তী গ্রামের আব্দুল জব্বার (৪৫)।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তী গ্রামের ভাঙ্গারু নামের এক ব্যক্তির আমবাগানে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রবিউল ইসলাম ও নুরুল ইসলাম। বজ্রপাতে রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দালালবস্তী গ্রামে মাঠে কাজ করার সময় আব্দুল জব্বার বজ্রপাতে ঝলসে গিয়ে মারা যান। রানীশংকৈল উপজেলার আলসিয়া এলাকায় বজ্রপাতে আবু সাঈদ (১৭) নামের এক স্কুলছাত্র মারা যায়।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রতিবেশী আব্দুল খালেকের সাথে মাঠে হাঁস আনতে গিয়েছিল আবু সাঈদ। বজ্রপাতে সে অকস্মাৎ ঝলসে যায় এবং ঘটনাস্থলে মারা যায়। তবে প্রতিবেশীর কোনো ক্ষতি হয়নি।

তিনি জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অন্য ৮ জনকে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর