,

আর্ন্তজাতিক মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন রংপুরের সমাজসেবী সুশান্ত ভৌমিক

news-image

রংপুর ব্যুরো : সমাজ সেবার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য বিশেষ অবদান রাখায় আর্ন্তজাতিক মৈত্রী এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করলেন রংপুরের সমাজসেবী ও সংবাদকর্মী সুশান্ত ভৌমিক। তিনি রংপুরের রাজনীতিবীদ, মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক স্বর্গীয় ডা: দীনেশ চন্দ্র ভৌমিক এর দ্বিতীয় পুত্র। আগামী ১৯ জুলাই ভারতের কোলকাতায় অনুষ্ঠিত এক বনার্ঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সুশান্ত ভৌমিকের হাতে আয়োজক সংগঠন এই পদক তুলে দিবেন বলে জানা গেছে।

আয়োজক সংগঠনের বাংলাদেশের কো-অডিনেটর মো: আকতার হোসেন জানান, ভারতের অল ইন্ডিয়া মহাত্না গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন ও বেঙ্গল এ্যাডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে (সুশান্ত ভৌমিক) সহ বেশ কয়েকজন ব্যক্তিকে আর্ন্তজাতিক মৈত্রী এ্যাওয়ার্ড-২০১৯ পদক প্রদান করা হবে। মো: আকতার হোসেন জানান, আমরা জেনেছি সুশান্ত ভৌমিক দীর্ঘদিন ধরে রংপুর সহ দেশে সমাজ সেবা মুলক বিভিন্ন কাজ করে আসছেন। এতে প্রতিবন্ধী জনগোষ্ঠী সহ অনেকেই উপকৃত হয়েছেন। একারনে আমরা সমাজসেবায় অবদান রাখার জন্য আর্ন্তজাতিক মৈত্রী এ্যাওয়ার্ড-২০১৯ পদক প্রদানের জন্য মনোনিত করা হয়েছে। আগামী ১৯ জুলাই ভারতের কোলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিববঙ্গ সরকারের একজন মন্ত্রী, বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মনোনিত ব্যক্তিদের হাতে পদক তুলে দিবেন।

এদিকে সুশান্ত ভৌমিক জানান, তিনি বিগত ১৯৮৬ সাল থেকে প্রতিবন্ধী জনগোষ্টীর মান উন্নয়নের লক্ষ্যে তার স্বর্গীয় পিতার হাত ধরে সমাজসেবার কাজে লিপ্ত হন। এরপর ২০০৭ সাল থেকে কমিউনিটি পুলিশিং কমিটির বিভাগীয় সদস্য সচিব হিসেবে তিনি সমাজসেবার প্রতিটি ক্ষেত্র যেমন প্রতিবন্ধী জনগোষ্ঠীর মান উন্নয়ন ছাড়াও মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ,নারী নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ এবং আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান করে আসছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর