,

নাটোর-বগুড়া মহাসড়ক নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগ

news-image

নাটোর প্রতিনিধি : উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার নাটোর-বগুড়া মহাসড়ক। বর্তমানে এ সড়কের অবস্থা খুবই নাজেহাল। সড়কে দেখা দিয়েছে খানাখন্দ। ঘটছে ছোট-বড় বিভিন্ন দূর্ঘটনা। তবে এসবের কারণ হিসেবে পথচারীরা দায়ী করছেন নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়াকে। যার ফলে কয়েক দিনের অতি বৃষ্টিতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

গত ঈদুল ফিতরের ১০দিন আগে সড়কের সংস্কার কাজ শেষ করতে জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অসহনীয় দূর্ভোগের শিকার এই মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। ঈদের আগেই অধিকাংশ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচল উপযোগী করার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় সড়ক বিভাগ। তবে রাখতে পারেনি সেই আশ্বাস। সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে মানুষের দূর্ভোগ লাঘবে এবার রমজানের শুরুতেই নাটোর-বগুড়া মহাড়কের ১৪ কিলোমিটার এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরে কাছিকাটা এলাকার আত্রাই টোল প্লাজা সংলগ্ন খানাখন্দে পরিণত সড়ক সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সড়ক বিভাগ। এছাড়া চলাচলে অনুপযোগী বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার কাজও শুরু হয়।

নাটোর সড়ক ও জনপথ বিভাগ জানায়, ৩২ কিলোমিটার নাটোর-বগুড়া মহাসড়কের ১৪ কিলোমিটার খানাখন্দ সংস্কার কাজ করা হচ্ছে। এ কাজের জন্য প্রায় ১৮ কোটি টাকার বরাদ্দ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর অংশের ৩২ কিলোমিটারের মধ্যে কয়েক কিলোমিটার এখনও খানাখন্দ অবস্থায় রয়েছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় সড়কের কাঁচা অংশটুকুও কাঁদায় পরিণত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ সড়কের অবস্থা এখন বেহাল। সিংড়া উপজেলার খেজুরতলা, বন্দর, শেরকোল, সিংড়া বাসষ্ট্যান্ড এলাকা, বালুয়াবাসুয়া, জলারবাতা, চৌগ্রাম ও বাঁশেরব্রীজ এলাকায় সড়কে খানাখন্দের অবস্থা হয়েছে। বাসচালকরা জানান, গত কয়েক মাস ধরে মহাসড়কটিতে দূর্ভোগ তাদের পিছু ছাড়ছে না। সড়ক সংস্কার না হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। মটর সাইকেল আরোহী মাহমুদুর রহমান বলেন, এ পথে দিনদিন দূর্ভোগ বেড়েই চলেছে। বৃষ্টি হলেই সড়কের দূর্ভোগে বেড়ে যায়।

নাটোর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, মহাসড়কের খানাখন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। আমরা খুবই অসহায় অবস্থায় আছি, অভিযোগ দেয়ার কোন জায়গা নেই। দ্রæত সংস্কার কাজ শেষ হোক এটাই এখন চাওয়া।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ঈদুল ফিতর চলে গেল কাজ শেষ হয়নি, সামনে আবার ঈদ আসছে এ কারণে আমরা সবসময় সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছি দ্রæত কাজটি শেষ করার জন্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর