,

এরশাদকে শেষ বিদায় জানাতে রংপুরে চলছে আনুষ্ঠানিকতা

news-image

সোহেল রশীদ,রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা প্রধান, রংপুর সদর আসনের সংসদ সদস্য হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিবছর ঈদ উল আযহাতে যে মাঠে দাড়িয়ে কথা বলতেন। সেই মাঠেই তিনি আবারো আসছেন, কিন্তু এবার কোন কথা বলতে নয়। নিথর দেহ হয়ে শেষ বিদায় নিতে আসছেন।এদিকে এরশাদের মৃত্যু পরবর্তী অনুষ্ঠানিকতার জন্য রংপুর কালেক্টরেট ময়দানে জানাজা আয়োজনের প্রস্তুুতি চলছে। গতকাল রবিবার দুপুর থেকে মাঠে প্যান্ডেল নির্মাণ, মাইক সংযোগ স্থাপন ও মাঠ পরিষ্কার করা হচ্ছে। শোক প্রকাশ করে নগরজুড়ে চলছে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাইকিং। দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি কার্যালয়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা। এছাড়াও নগরীর প্রধান প্রধান সড়কে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মরদেহ রংপুরে আসবে। বাদ জোহর রংপুর কালেক্টরেট ময়দানে তার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে রংপুরের সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে মরদেহ।এদিকে রোববার সকালে এরশাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শোকাবহ পরিবেশের তৈরি হয় রংপুরে। দলীয় নেতা-কমী ও সমর্থকসহ সাধারণ মানুষের হৃদয় এরশাদের প্রয়াণ শোকাতুর করে তোলে। শেষবারের মতে প্রিয় নেতাকে একনজর দেখা আর অন্তিম যাত্রায় বিনম্্র শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন তার দুর্গখ্যাত রংপুরের মানুষ।

গতকাল থেকে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়সহ ৩৩টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলার পাড়া-মহল্লার মসজিদ মাদরাসাতে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে চলছে দোয়া মাহফিল ও কোরআন খতম। পাশাপাশি শোকপ্রকাশ করে সাটানো হয়েছে ব্যানার ফেস্টুন।
অন্যদিকে, সাবেক এই রাষ্ট্রপতির দাফন নিয়ে বিতর্ক থাকলেও তুণমূলের নেতা-কর্মীসহ রংপুরবাসী চাইছেন রংপুরই হোক এরশাদ শেষ ঠিকানা। এনিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে চলছে নানান রকম মন্তব্য। তবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে রংপুরের ছ্যাওয়ালখ্যাত সাবেক সেনা নায়ক ও রাষ্ট্রপতির, তা জানতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর