,

কুড়িগ্রামে পানিবন্দি ৩ লাখ মানুষ বাড়ছে পানি ভাসছে মানুষ

news-image

শাহনাজ পারভীন,কুড়িগ্রাম : কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ধরলা, ব্রহ্মপূত্র ও তিস্তা নদীর পারি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে সোমবার দুপুর পর্যন্ত কুড়িগ্রাম জেলায় ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৫টি ইউনিয়নের ৩৯০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রলংকারী বন্যায় ৭২ হাজার পরিবর পরিবারের  ৩ লাখ মানুষ পানি বন্ধি এছাড়াও ৯ উপজেলায় ১০৩১টি পরিবারের প্রায় ৪ হাজার ৫শ লোক নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় ২৮৪ টি স্কুল বন্ধ হয়ে গেছে পাঠদান। এছাড়াও ১০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রামে বন্যায় দেড় হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। জেলায় ৪০৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ৪ হাজার জন মানুষ  আশ্রয় নিয়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন জানান, সোমবার দুপুর পর্যন্ত ধরলা নদীর পানি ১১০ সেন্টিমিটার ,তিসতা কাউনিয়ার ১১  সে.মি. ব্রম্মপুত্র নুনখাওয়া পয়েন্টে ৭৫ সেন্টিমিটার, ব্রম্ম্রপুত্র চিলমারী ১০৫ সে.মি. সবকটি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে প্রধান সড়ক কুড়িগ্রাম ও ঘোগাদহ থেকে যাত্রাপুর যানচলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে। সদরের হলোখানা ইউনিয়নের সারডোব বাঁধ ও ভুরুঙ্গামারী কুড়িগ্রাম যে কোন মূহুর্তে ভেঙে যেতে পারে।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান জানান, ইতোমধ্যে বন্যা কবলিত উপজেলাগুলোয় ২৮০ মে.টন চাল, নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ শুরু হয়েছে। এছাড়াও সাড়ে ২২০টন চাল ও ১ লক্ষ ২৫ হাজার টাকা মজুদ রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে আরো এক হাজার মে.টন জি আর চাল, ২০ লক্ষ টাকা এবং ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ চাওয়া হয়েছে।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সোমবার ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙ্গা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ন কেন্দ্র এবং চিলমারী উপজেলার চর সাকাহাতি আশ্রয়ণ কেন্দ্রে ২ হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর