,

কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির অবনতি.নাকাল জনজীবন

news-image

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রোববার দুপুরে বিপদসীমার ধরলা সেতু পয়েন্টে ৭৯ সে.মি, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ৭৫ সে.মি, ব্রহ্মপুত্র নুন খাওয়া পয়েন্টে ৩৯ সে.মি ও তিস্তা কাউনিয়া পয়েন্টে ২২ সে.মি উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে এ চারটি নদ-নদীর অববাহিকার চর-দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কমপক্ষে প্রায় ২ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। ব্রহ্মপূত্র নদের অববাহিকায় যাত্রাপুর, ঘোগাদহ, হাতিয়া, বুড়াবুড়ি, চিলমারী ও নয়ারহাট এলাকায় ৭ হাজার পরিবারের বসতবাড়ী তলিয়ে গেছে। তিস্তা এলাকায় নাজিমখান, বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় ২হাজার বাড়ীঘর প্লাবিত হয়েছে। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা এলাকায় গত এক সপ্তাহে ১২৫টি বাড়ীঘর বিলিন হয়েছে। এখানে স্কুল, বাজার, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের ভাঙন ঠেকাতে ৫ হাজার জিও ব্যাগ দেয়া হলেও তীব্র ভাঙন ঠেকাতে হিমসিম খাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। প্লাবিত এলাকার কাচা-পাকা অনেক সড়ক পানিতে নিমজ্জিত।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলার ছোট-বড় ১৬টি নদ-নদীর সবকটিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্নক অবনতি ঘটেছে। ভাঙ্গন দেখা দিয়েছে সারডোবে ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান জানান, বন্যা মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে বন্যা কবলিত উপজেলাগুলোয় চাল, শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও দেড়শ টন চাল ও তিন লক্ষ টাকা মজুদ রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর