,

নাটোরের গুরুদাসপুরে ধান কিনতে কৃষকের বাড়ী চেয়ারম্যান-ইউএনও

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন কৃষকের বাড়ী বাড়ী গিয়ে ধান কিনছেন । ওই সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, ওসি এলএসডি আব্দুর রউফ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

শনিবার সকাল থেকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পলশুড়া দড়ি পাড়া গ্রামে ওই ধান কিনেছেন। ওই গ্রামের আব্দুল মান্নান মহরীর ছেলে জিল্লুর রহমানের বাড়ী থেকে ১ হাজার ৪০ টাকা মুল্যে ১ হাজার কেজি ধান কেনা হয়। সেখানে ধানের মশরাইজ মেপে, পানির ভেতর দিয়ে পরীক্ষা করা হয়। ওই গ্রামের এস্কেন্দারের ছেলে মধুর ধান পরীক্ষা করে নেয়া হয়নি। মধু অভিযোগ করে বলেন, তার এবং জিল্লুরের ধানে ১৬.৬ মশরাইজ রয়েছে। একই মশরাইজ থাকা সত্বেও জিল্লুরের ধান নেয়া হলেও তারটা বাদ দেয়া হয়েছে।

যোগাযোগ ককরা হলে ওসি এলএসডি আব্দুর ররউফ খান বলেন, মধুর ধানে মশরাইজার একই রকম থাকলেও চিটার পরিমান অনেক কেশী ছিল। তাই তারটা নেয়া সম্ভব হয়নি। তবে টোকেন দেয়া মানেই কেনা নয়। ধান নেয়ার সময় সংশ্লিষ্ট কৃষকের ধান শুকিয়ে আনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক শুকিয়ে, ফ্যান করে আনতে নির্দেশ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর