,

নারী শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : শিশু সায়মাসহ দেশের বিভিন্নস্থানে চলমান নারী শিশু-কিশোর নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ ও নৃশংস হত্যাকা-ের প্রতিবাদ এবং ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে খেলাঘর রংপুর কমিটির আয়োজনে আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাঘর রংপুরের সমন্বয়ক এলাহী ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুল ইসলাম বাবলু, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওসমান গণি শুভ্র, উদীচীর সংগঠক দেবদাস ঘোষ দেবু প্রমুখ।

এতে বক্তারা প্রতিদিন শিশুর প্রতি পাশবিক নির্যাতন নিপীড়ন বেড়ে চলেছে। শিশুর হাসিতে সুখী সুন্দর মানবিক বাংলাদেশের স্বপ্ন আজ ধুকে ধুকে মরছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করায় দেশের প্রত্যেকটি মানুষ আজ তাদের মেয়ে, বোন, স্ত্রী ও স্বজন নিয়ে আতঙ্কিত। কেউ যেন কারো কাছে নিরাপদ নয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার কোথাও স্বস্তি নেই। এই অবস্থার পরিবর্তন ও অপরাধীদের দ্রুত বিচার না হলে আমাদের আগামী প্রজন্ম বিপদগামী হবে। ধর্ষকদের আগ্রাসী মনেবৃত্তি আরও বেড়ে যাবে।

তাই অবিলম্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচার ব্যবস্থায় আইনের ফাঁকফোকর বন্ধের করতে হবে। মানববন্ধন খেলাঘরের সদস্যরা ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,সচেতন মহল ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর