,

এক নারীর দুই স্বামী, এলাকায় চাঞ্চল্য!

news-image

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক নারীর দুই স্বামী নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সুষ্টি হয়েছে। এ ঘটনায় ওই নারীর দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই সংসারে দুটি সন্তানও রয়েছে তার।বিরমপুর থানায় উপপরিদর্শক (এসআই) আকমল হোসেন জানান, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিবপুর গ্রামের রুহুল আমিন খোকনের সঙ্গে তার চাচাতো বোনের বিয়ে হয় ২০১০ সালে। এ সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ২০১৭ সালে ওই নারী ঘর থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যান।

গত জানুয়ারিতে এ ঘটনায় রুহুল তার মামাতো ভাই রিয়াছত আজিম জুন্নুন জাহিদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বিরামপুর থানায় রেকর্ড হওয়ার পর থেকে অনুসন্ধান করে বিরমপুর থানা পুলিশ।

আকমল আরও জানান, অনুসন্ধানে ওই নারী ঢাকার মিরপুর এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। গত মঙ্গলবার মিরপুর থেকে মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে ৭ মাসের একটি মেয়ে শিশুসহ উদ্ধার করে বিরামপুর থানায় নিয়ে আসে পুলিশ। পরে থানায় নিজের স্ত্রীকে নিতে আসেন প্রথম স্বামী রুহুল আমিন। এ সময় তিনি দাবি করেন, তার স্ত্রী কখনো তাকে তালাক দেননি। নিজেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তিনি।

এ সময় মামলার প্রধান আসামি জাহিদও ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন। তিনি জানান, তার সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছে। তাদের একটি সন্তান আছে।এসআই আকমল হোসেন বলেন, এ ঘটনায় মল্লিবপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জাহিদকে গতকাল বিকেলে দিনাজপুরের আদালতে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা