,

সা’দপন্থীদের মুন্সীগঞ্জে ইজতেমা বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারক লীপি প্রদান

news-image

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে সাদ পন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে জেলা ওলামেকেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা। গতকাল বুধবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার মার্কাজ মসজিদ হতে সন্তোষপাড়া পর্যন্ত দের কি.মি. রাস্তা জুরে মানব বন্ধন কর্মসুচি পালন করে। এতে প্রায় ৩ হাজার সা’দ বিরোধি ওলামাকেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন।

এ সময় ওলামেকেরাম মুরব্বি পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, মুসলমানদের ঈমান-আকিদা হেফাজতের জন্য ভ্রান্ত সাদ পন্থীদের আগামী ২২,২৩,২৪ আগষ্ট জেলার টংগীবাড়িতে ইজতেমা বন্ধের জন্য এই মানববন্ধন। এ সময় তিনি আরো বলেন ডিসি এসপি সাহেবদের নিকট আমরা যাব যাতে তাদের অনুমতি না দেন। যদি দেন তাহলেও আমরা ইজতেমা বন্ধ করে দিব। তাতে যদি কোন ঘটনা ঘটে সেটার দায় আমরা নিব না। তাই সরকারকে জানাতে ১০ সদস্যের একটি দল সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার বরারর স্মারকলিপি জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা বশীর আহমদ, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মুহাম্মদ শাহ আলী, মুহাম্মদ আজহার, মুহাম্মদ শামিম, শেখ মো. মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর