,

কুড়িগ্রামে ১১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

news-image

রংপুর প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটাতে প্রায় ১১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।আজ রবিবার দুপুরে র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার আ.ন.ম ইমরান খান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম বালারহাট গ্রামের সাবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৩ রংপুরের একটি টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বটতলা বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে মাহবুবের পকেটে ৫০০ এবং আমিনুরের পকেটে ৫৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আজ রোববার সকালে র‌্যাব-১৩ এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে আটকদের সোপর্দ করেন।

কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর