,

রংপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

রংপুর ব্যুরো : মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্মরণ ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে পালিত করা হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ শনিবার রংপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে রংপুর মহানগরীর বেতপট্টিস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাফি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা মুন্নী প্রমুখ।

সভায় বক্তারা আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠন হিসেবে যুব মহিলা লীগের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনের ভুমিকা তুলে ধরেন।
আলোচনা শেষে জেলা ও উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়। এরআগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। এছাড়াও রংপুর মহানগর যুব মহিলালীগও বিভিন্ন কর্মসুচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর