,

সর্দি-কাশি থেকে বাঁচতে মেনে চলুন এসব নিয়ম

news-image

জলবায়ুর কারণে সর্দি, কাশি, জ্বর হওয়ার শঙ্কা অনেক বেশি। অসংখ্য মানুষ সারা বছর ক্রনিক সর্দি-কাশিতে ভুগে থাকেন। চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি মিললেও কয়েকদিন যেতেই সেই একই অবস্থা। সর্দি-কাশি-হাঁচির জন্য শরীর খারাপ। ফলে স্কুল-কলেজ বা অফিসে আর যাওয়া হয় না।

দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললেই সর্দি-কাশি থাকবে দূরে। খাবার তালিকায় নিয়ে আসতে হবে ছোট ছোট পরিবর্তন। ব্যস, শরীর থাকবে সুস্থ।

১. সর্দি-কাশি দূরে রাখতে মধুর জুড়ি মেলা ভার। মধুতে আছে একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারি। বিশেষ করে কাশির সমস্যা থাকলে অবশ্যই মধু খান। প্রতিদিন সকালে খালি পেটে মধু খেতে পারেন। তাছাড়া খাবারে চিনির বদলেও ব্যবহার করা যেতে পারে মধু।

২. সর্দির সমস্যা থাকলে প্রতিদিন খাবারে অবশ্যই রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কমলালেবু, পাতিলেবু, মুসাম্বি লেবু, বাতাবি লেবু, পেয়ারা এমন কী কাঁচা মরিচেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

৩. রোদ থেকে এসে এসিতে ঢোকার সময়ে সাবধান। তাপমাত্রার তারতম্যের কারণে সহজেই হতে পারে সর্দি। এসিতে ঢোকার আগে পাখার তলায় বা ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। ৪. সর্দি-কাশির শঙ্কা থাকলে এয়ার কুলার ব্যবহার না করাই ভালো। এয়ার কুলারের ঠান্ডা আর্দ্র হাওয়ায় সাময়িক স্বস্তি মিললেও হিতে বিপরীত হতে পারে।

৫. রোদে বের হলে সঙ্গে অবশ্যই ছাতা বা টুপি রাখতে পারেন। ৬. কনকনে ঠান্ডা পানি বা পানীয় এড়িয়ে চলুন। রোদ থেকে এসে তো এসব হাতে ধরাও যাবে না। ৭. জীবাণুর সংক্রমণ থেকেও খুব সহজেই সর্দি-কাশি হয়। ট্রেনে-বাসে যাতায়াতের পর বাড়ি ফিরে অবশ্যই হাত-মুখ ভালো করে ধোবেন। খোলা জায়গায় রাখা খাবার খাবেন না।

৮. গোসলের পর ভেজা চুল নিয়ে কড়া রোদে বের হলে হতে পারে মাইগ্রেনের সমস্যা। হেয়ার ড্রায়ার বা তোয়ালে দিয়ে চুল ভালো করে শুকিয়ে তবেই বের হন। ৯. আইসক্রিম খান। তবে খাওয়ার পরে এক গ্লাস সাধারণ তাপমাত্রার পানি খেয়ে নিন। কাশি হবে না। ১০. বৃষ্টিতে ভিজলে অবশ্যই বাড়ি ফিরে গোসল করে চুল শুকিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান