,

জুলাইয়ে শুরু সদরঘাটে টার্মিনাল বাড়ানোর কাজ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর সদরঘাটে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে লঞ্চ টার্মিনাল বাড়ানোর কাজ আগামী জুলাইয়ে শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রোববার (৯ জুন) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাবুবাজার ব্রিজ থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত জেলা অনুযায়ী আলাদা করে টার্মিনাল নির্মাণ করা হবে। তাতে সময় লাগবে দুই বছর।

এবারের ঈদে নৌপথে যাত্রীসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এবারের ঈদে নদীপথে যাত্রীদের সেবা দেয়ার চেষ্টা করেছি। শতভাগ সফল হয়েছি দাবি করবো না, তবে অসন্তুষ্ট নই।
তিনি বলেন, এবার দেশের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পেরেছে। মন্ত্রণালয়ের প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে কাজ করায় এটা সম্ভব হয়েছে। তবে ঈদের দুই দিন আগে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। সেটা হয়েছে বিকেএমইএ ও বিজিএমইএ একসঙ্গে ছুটি ঘোষণায় হঠাৎ বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সদরঘাটে শেষের দুইদিন বাড়তি চাপ পড়েছে। এর কারণ হলো ছুটিগুলো এক সঙ্গে পড়েছে। পাশাপাশি সদরঘাটে জায়গার সঙ্কট রয়েছে। এজন্য টার্মিনাল বাড়াতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে লঞ্চে উঠতে যাত্রীদের জন্য যে পাটাতন দেয়া হয় সেটার রেলিং দেওয়া ও প্রতিবন্ধীদের উঠতে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি হয়রানি কমাতে লঞ্চ টিকিটের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর