রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি

news-image

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০১ জুন, ২০১৯, শনিবার। ১৮ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫৩৩- অ্যানা বোলেইন ইংল্যান্ডের রানির মুকুট গ্রহণ করেন।
১৮৭৪- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এটি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট‌-স্টক কোম্পানি। এর সরকারি নাম ছিল ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। ১৬০০ সালের ৩১ ডিসেম্বর ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে তখনকার ব্রিটিশ উপনিবেশ ভারতে বাণিজ্য করার রাজকীয় সনদ দেন। এ সনদ কোম্পানিটিকে ২১ বছর পর্যন্ত পূর্ব ভারতে একচেটিয়া বাণিজ্য করার প্রাধিকার অর্পণ করেছিল। তবে পরবর্তীকালে এ কোম্পানি ভারতের রাষ্ট্রক্ষমতা দখল করে; ভারতীয় উপমহাদেশ শাসন করে। একপর্যায়ে ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করে। পরবর্তীতে ১৮৭৪ সালের এক জুন কোম্পানিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৮০- ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু।
১৯৮১- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৯০- জর্জ ডাব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
২০০১- নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানি সপরিবারে নিহত।
২০০৯- এয়ার ফ্রান্স ফ্লাইট-৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে ২২৮ আরোহীর সবাই নিহত হন।

জন্ম
১৯০৬- কবি ছান্দসিক আবদুল কাদির।
১৯২৬- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন মেরিলিন মনরো।
১৯৩৭- হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান।

মৃত্যু
১৯৩- রোমান সম্রাট ডিডিয়াস জুলিয়াস।
১৮৪২- শিক্ষাবিদ ডেভিড হেয়ার।
১৮৬৮- যুক্তরাষ্ট্রের পঞ্চদশ প্রেসিডেন্ট জেমস বিউকানান।
১৯৭৮- উর্দু লেখক ও চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।
১৯৯৮- সাঁতারু ব্রজেন দাস।
২০০২- দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হানসি ক্রনিয়ে।

এ জাতীয় আরও খবর

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

চীনে শক্তিশালী টাইফুন ‘বাভি’, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা