,

অবাক করেই ইনিংসের প্রথম ওভারেই তাহিরের উইকেট

news-image

অবাক করেই ইনিংসের প্রথম ওভারে ইমরান তাহিরকে বোলিংয়ে আনে দক্ষিণ আফ্রিকা। অথচ উইকেট শুরুতে পেস সহায়ক হবে বলেই আভাস ছিল। ডু প্লেসিসের চিন্তা যে ভুল ছিল না, ইমরান তা দ্বিতীয় বলেই প্রমাণ করে দিলেন। জনি বেয়ারস্টো তার বলে ফিরলেন গোল্ডেন ডাক মেরে।

এর আগে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসিস। উইকেট অনুযায়ী, টসে জেতা দল শুরুতে বোলিং নিতো এ নিয়ে খুব একটা দ্বিমত ছিল না।ঝলমলে রোদে দিন শুরু হয় ওভালে। উইকেট এবং আবহাওয়া বিশ্লেষণে মাঠে নামেন সাবেক দুই তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং নাসের হুসেইন। বেশ ভালো রান উঠবে বলেই তাদের মত। তবে শুরুর কয়েক ওভার বিপাকে পড়তে হবে ব্যাটসম্যানদের।

জোফরা আর্চারকে নিয়েই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। লিয়াম প্লাঙ্কেট এবং ক্রিস ওকস আছে তার সঙ্গে পেস আক্রমণে। দুই স্পিনার নিয়ে খেলছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারকে ছাড়াই খেলছে। আন্দালি ফেলুকায়ো এবং ডোরাইন প্রিটোরিয়াসের মতো অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে প্রোটিয়ারা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধি.), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশীদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, জেসি ভ্যান ডার ডোসন, জেপি ডুমিনি, আন্দালি ফেলুকায়ো, ডোরাইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর