,

ঈদে নিজেকে সাজাতে নারী কিনছেন অলংকার

news-image

নিউজ ডেস্ক : কেনাকাটা করতে কে না পছন্দ করে। এরমধ্যে নারীরা একটু বেশিই। আর যদি হয় কোনো উৎসব তাহলে তো কথাই নেই। তাই তো ঈদের শপিং করতে রাজধানীর শপিংমল থেকে শপিংমলে ছুটছেন নারীরা। কিনছেন নতুন নতুন জামা-শাড়ির-জুতা। এসব কিনেই ক্ষান্ত নন, কারণ নিজেকে সাজাতে হবে মনে মতো। তাই নারীরা কিনছেন পোশাকের সঙ্গে ম্যাচিং করে অলংকারও।

সোমবার (২৭ মে) নিউমার্কেট, চন্দ্রিমা উদ্যান, গাউছিয়া ও রাফিন প্লাজায় গলি আর রাস্তার আশেপাশের মনিহার ফেলিওয়ালাদের কাছ থেকে অলংকার কেনার ধুম পড়ছে সকল বয়সী নারীদের।

নিউমার্কেটের মসজিদ গলির পাশে অলংকার ব্যবসায়ী মো. রবিন বলেন, ‘নতুন কাপড় কেনার পর মেয়েরা এসব কিনতে আসে। অন্যান্য সময়ে চেয়ে অনেক বেশি বেচাবিক্রি হয়।’

রবিনের মত নিউমার্কেটর এলাকায় আশেপাশে অনেক দোকান আছে; কেউ কেউ হাতে ধরে ফেরি করছে। আবারও কেউ দোকান নিয়ে বসে আছে গলিতে। কারও দোকান আবার গেটে।

এসব দোকানে থরে থরে সাজিয়ে রেখেছে জুয়েলারি পণ্য; নামও বাহারি। মেয়েদের গলায় পড়ার জন্য আছে গোল্ড প্লেটের গয়না, ক্রিস্টালের গয়না, লহরি মালার আর মাদুলি; কানের জন্য কানের দুল,কানপাশা, মাকড়ি, ঝুমকা, হাতের বালা, বাজু, হাঁসুলি, হরেক রকমের চুড়ি, আছে ব্যাসলেট আর আংটি।

স্টেশনারির দোকানের থেকে ফুটপাত ও ফেরিওয়ালাদের কাছে গয়নার দাম কম বলে জানায় বিক্রেতারা। বিক্রেতা রবিন জানান, ৪০ থেকে ২৫০ টাকা মধ্যে সকল প্রকার গয়না পাওয়া যাচ্ছে। কিন্তু এগুলোই যদি ভালো শপিংমলের দোকানে কিনতে যান তাহলে দাম বেশি পড়বে।

রাফিন প্লাজায় কানের দুল কিনছেন ইডেন মহিলা কলেজের ছাত্রী মালিহা মৌ। ঈদের বাড়ির যাওয়ার আগে ছোট বোনের জন্য কিনছেন বলে জানান তিনি।

মালিহা মৌ বলেন, ‘নতুন কাপড় তো কিনেছি। মেয়েদের সাজের জন্য আরও অনেক কিছু লাগে। সেগুলো কিনতে এসেছি। বার্তা২৪.কম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর