মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ-চাষ

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : নানা প্রজাতির ফুলের রেণু থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে মধু চাষ। লাভজনক হওয়ায় বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। ইতোমধ্যে জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অধিক পরিমাণ মধু আহরিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, মধু চাষকে উৎসাহিত করতে উদ্যেক্তাদের মধ্যে বিনা মূল্যে উন্নত মানের মৌ বক্স বিতরণসহ নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০১৬ সাল থেকে কৃষি মন্ত্রনালয়ের নির্দেশে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মধু চাষের প্রকল্প গ্রহন করা হয়। এ প্রকল্পের আওতায় জেলায় ঋতুভিত্তিক উৎপাদিত সরিষা, ধনিয়া, লিচু, তিল ও কালি জিরা যখন যে ফুল আসছে তার রেনু থেকেই সংগ্রহ করা হচ্ছে মধু। ইতিমধ্যে সরিষা থেকে মধু আহরণের কাজ শেষে এখন বিজয়নগরের লিচু বাগানে লিচুর রেণু থেকে চলছে মধু আহরণের কাজ। চলতি মৌসুমে জেলায় ৬ শ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও শুধু মাত্র সরিষা থেকেই ৩ হাজার ২শ কেজি মধু সংগৃহীত হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, লিচু থেকেও সম-পরিমান মধু সংগৃহীত হবে।

মধুচাষের এ সফলতায় প্রেরণা যোগাচ্ছে নতুন উদ্যোক্তাদের। খামারিরা জানিয়েছেন, উৎপাদিত মধু এখানকার চাহিদা মেটানোর পর ঢাকা, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ ও ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রী হচ্ছে। প্রকার ভেদে একেক ফুলের রেণু থেকে সংগৃহিত মধু একেক মূল্যে বিক্রী হচ্ছে। তার মধ্যে কেজি প্রতি ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রী হচ্ছে। স্থানীয়রা জানান ,কৃত্রিম উপায়ে মধু চাষের ফলে পরাগায়নের ফলে লিচুর ফলনও বাড়বে। খামারের মালিক মোঃ রফিকুর রহমান রিমন বলেন , নতুন উদ্যোক্তারা আমাদের কাছ থেকে পরামর্শ নেয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে। মধু চাষ করে আমরা বেশ লাভবান হচ্ছি। সব খরচ বাদ দিয়েও প্রতিমাসে প্রায় ৫০ হাজার টাকার মত মুনাফা হয়।এতে করে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যব¯া’ও হচ্ছে। প্রয়োজনীয় ঋণ সুবিধা পেলে খামার সম্প্রসারণের পাশাপাশি নতুন উদ্যেক্তারা উপকৃত হত। এতে করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মধু রপ্তানী করা যেত।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক মোঃ আবু নাসের জানান মধু চাষকে আরো এগিয়ে নিতে ৪৩ জন উদ্যাক্তার মাঝে বিনামূল্যে উন্নতমানের মৌ বক্স দেয়া হয়েছে। মৌ মাছি ও রাণী প্রতিস্থাপন কাজ চলমান আছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক