,

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা : নিহত ওমর ফারুক নারায়ণগঞ্জের

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার পর থেকে নিখোঁজ থাকা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওমর ফারুক মারা গেছেন বলে জানতে পেরেছেন পরিবারের সদস্যরা।

পরিবার জানায়, সেখানে থাকা প্রতিবেশীদের কাছ থেকে ওমর ফারুকের পরিবার এ খবর পেলেও এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি।

নিহত ওমর ফারুক বন্দর রাজবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। নিখোঁজ থাকার পর তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফারুক নিউজিল্যান্ডের একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করেন। নিউজিল্যান্ডে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে ৪ জনের মৃত্যুর তালিকাতে ওমর ফারুকের নাম রয়েছে।

তাছাড়াও শনিবার বিকেলে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ঘটনার পর থেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মুনতাসিম, শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার, ওমর ফারুক ও লিপি।

পরিবারের দাবী, যে মসজিদে হামলার ঘটনা ঘটেছে প্রতি শুক্রবার ওই মসজিদে জুমআর নামাজ আদায় করতো ফারুক। শুক্রবার হামলার পর থেকেই তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ওমর ফারুক ২০১৭ সালের ২৯ ডিসেম্বর বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি নিউজিল্যান্ডে চলে যায়। গত বছরের ১৬ নভেম্বর ছুটিতে দেশে আসেন তিনি। চলতি বছরের ১৮ জানুয়ারি পুনরায় নিউজিল্যান্ড চলে যান। স্ত্রী নিহা বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এক ভাই ও তিনবোনের মধ্যে ওমর ফারুক দ্বিতীয়। সর্বশেষ ফারুকের সঙ্গে কথা হয় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিটে নিউজিল্যান্ড সময় শুক্রবার সকাল ৮টায়। এরপর থেকে মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় তার।

বন্দর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীদের হামলার সময় ওই মসজিদে নামাজ পড়ছিলেন ওমর ফারুক। তবে তার মৃত্যুর খবরটি সঠিকভাবে অবগত না।

স্বজনদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নিহত ফারুকের মরদেহ যাতে বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবারকে সরকার যেন আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করে।

এদিকে ফারুকের মা রহিমা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। অনেকে তাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু কোনও কিছুই তাকে থামাতে পারছে না। তার একটাই দাবি, ছেলেকে অক্ষত অবস্থায় যেন তার বুকে ফিরিয়ে দেয়া হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর