,

গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ চলছে

news-image

একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে আজ সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ রবিবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয়।নির্বাচন উপলক্ষে সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরেজমিনে দেখা যায় কঠোর নিরাপত্তার মধ্যে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।গাইবান্ধা-৩ আসনে ভোট কেন্দ্র ১৩২টি। ১৩২ প্রিসাইডিং অফিসার, ৭৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।

দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০ প্লাটুন করে বিজিবি ও র‌্যাব ও ১ হাজার ৫৮৪ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর