,

একজন সংসদ সদস্য মাঠে খেলবেন, ক্রিকেট ইতিহাসে এটাই হবে প্রথম

news-image

জাতীয় নির্বাচনের পর বুধবার বিকালে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি সাংসদ নাজমুল হাসান পাপন। এসময় ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, আমি বলবো ২০১৮ সাল আমাদের জন্য ভালো একটি বছর গিয়েছে। শুধু শেষটা ভালো হয়নি। অবশ্য শুধু ২০১৮ সালই নয়, গত চার-পাঁচ বছর ধরেই ছেলেরা যে পারফরম্যান্স করছে তাতে আমরা সন্তুষ্ট।

একটি জিনিস প্রমাণিত হয়েছে যে, আমাদের দেশে এবং এই উপমহাদেশে আমরা যে কাউকে হারাতে পারি। কিন্তু নতুন বছরটি সবচেয়ে কঠিন। কারণ এ বছর বেশিরভাগ খেলাই বিদেশে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা উইন্ডিজ- এসব দেশে যখন খেলতে যাবেন তখন অবশ্যই অনেক কঠিন হবে সেটা। আমরা ওই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না। সেখানে আমরা পুরোপুরি ভিন্ন কন্ডিশন পাবো। সেদিক থেকে আমি বলব, ২০১৯ সাল অত্যন্ত কঠিন হবে। আমাদের জন্য এটি অনেক চ্যালেঞ্জিং হবে।

ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাংসদ হওয়ার প্রসঙ্গেও কথা বলেন পাপন। একটি দেশের সাংসদ হয়ে ক্রিকেট খেলাটাকে বিরাট বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, এটি তো একটি সাঙ্ঘাতিক ব্যাপার। আমার মনে হয়, ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনিনি যে, একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে।

তবে রাজনীতিতে প্রবেশ করলেও মাশরাফির মাথায় যে ক্রিকেটই আগে তা নিয়ে সন্দেহ নেই পাপনের। তার কথায়, ‘আমার মনে হয়, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। কারণ একটি জিনিস মনে রাখবেন, মাশরাফি রাজনীতিতে এসেছে এবং সে অনেক বেশি সিরিয়াস। ওর চিন্তা হলো মানুষের জন্য কাজ করা। এলাকার মানুষের জন্য সে কিছু করতে চায়। তবে এটি যেমন সত্য তেমন ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনো সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সে সম্পূর্ণ সিরিয়াস আছে। একটুও পরিবর্তন হয়নি তার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর