,

ম্যারাডোনার ঘর থেকে বের করে দিলেন তার বান্ধবী

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ‍ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদো দে সিনালোর। কিন্তু দল সামলাতে গিয়ে ঘর সামলতে পারলেন না বিশ্বখ্যাত এই ফুটবলার। খেলার জন্য আর্জেন্টিনায় না থেকে মেক্সিকোতে পরে আছেন। আর এ কারণেই তাকে ঘর থেকে বের করে দিয়েছেন তার বান্ধবী রোসিও ওলিভিয়া।

৫৮ বছর বয়সী ম্যারাডোনা ও ওলিভিয়ার বয়সের ব্যবধান ৩০। ২০১২ সালে প্রথম দেখা হয়েছিল দু’জনের। তারপর থেকেই ওলিভিয়ার সঙ্গে ম্যারোডোনার সম্পর্ক জমেছিল বেশে ভালো। তাইতো সম্পর্কের টানে বান্ধবীকে বুয়েনেস এইরেসের বেলা ভিস্তায় একটি বাড়িও কিনে দিয়েছিলেন ম্যারাডোনা।

কিন্তু সম্প্রতি ওলিভিয়া শুধু ছয় বছরের সম্পর্কের ইতি টানেননি, ম্যারাডোনাকে বেরও করে দিয়েছেন তার কিনে দেওয়া বাড়ি থেকে! বিচ্ছেদের ঘটনায় নাকি ভেঙে পড়েছেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার গণমাধ্যম ‘এল নুয়েভ চ্যানেল’র ‘তোদাস লাস তার্দেস’ অনুষ্ঠানে এমন খবরই দিয়েছেন সাংবাদিক লিও পেকোরারো। ওই সাংবাদিকের দাবি, ‘ম্যারাডোনা রোসিওকে বেলা ভিস্তায় যে বাড়ি উপহার দিয়েছিলেন, সেখান থেকে বের করে দিয়েছে বান্ধবী।’

তবে এই ঘটনার সূত্রপাত ওলিভিয়ার দেওয়া এক সাক্ষাৎকারে। যে সাক্ষাৎকারে কথাবার্তার একপর্যায়ে নিজেকে ‘সিঙ্গল’ দাবি করেছিলেন ওলিভিয়া।

সাংবাদিক পেকোরারোর দাবি, এই বিষয়টির পর বান্ধবীর ওপর ক্ষেপে গিয়েছিলেন ম্যারাডোনা। সপ্তাহান্তে ছুটির দু’দিন নাকি ঝগড়া করেই পার করেছিলেন তারা। এরপরই ম্যারাডোনাকে ঘর থেকে বের করে দিয়েছেন বান্ধবী ওলিভিয়া।

‘তোদাস লাস তার্দেস’ অনুষ্ঠানের আরেক সঞ্চালক বলেন, ‘সে (ওলিভিয়া) কোনোভাবেই মেক্সিকো যেতে রাজি হয়নি। সে আর্জেন্টিনাতেই থাকতে চায়।’ আর আর্জেন্টিনায় থাকতে চাওয়ার কারণেই ম্যারাডোনাকে বাড়ি থেকে বের করে দেন ওলিভিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী