,

থাইল্যান্ডে শাকিব-নুসরাতের রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত একটি ছবিতে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান। ওই ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা।

নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং বর্তমানে চলছে থাইল্যান্ডে। সেখানে শাকিবের সঙ্গে রয়েছেন কলকাতার নায়িকা নুসরাতও। জানা গেছে, তারা সেখানে গানের দৃশ্যে অভিনয় করছেন।

শুটিং চলাকালীন একটি ছবিতে শাকিব-নুসরাতকে বেশ উৎফুল্ল দেখা গেছে। এ ছবির শুটিংয়ের জন্য ৪ নভেম্বর ঢাকা ছেড়েছেন শাকিব। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, লম্বা সফরে যাচ্ছেন থাইল্যান্ডে। সেখানে টানা শুটিং করবেন ২০ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরবেন।

শাকিব আরও জানিয়েছিলেন, ‘দেশের বাইরে শুটিং করলে লোকেশান একটা বৈচিত্র্য পাওয়া যায়। দর্শকদের কথা ভেবে আমরাও চেষ্টা করছি ছবিতে নানারকম বৈচিত্র্য যোগ করার। সে কারণেই থাইল্যান্ডে শুটিং হচ্ছে। আশা করছি, দর্শকরা নতুন কিছু পাবেন।’

গেল মার্চে নির্মাণের শুরু থেকেই ছবির নাম এবং শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত ওই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস, যিনি এর আগে দেব অভিনীত সুপারহিট ছবি খোকা ৪২০ এবং লাভ এক্সপ্রেসের নির্মাতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের