রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে পাবেন অগ্রাধিকার

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ সুবিধা সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, কৃষক স্মার্ট কার্ডধারীরা ঋণ বিতরণে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ক্ষুদ্র কৃষক ও নিম্নআয়ের পেশাজীবীদের জন্য চলমান পুনঃঅর্থায়ন স্কিম আরও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে সুবিধা নিশ্চিত করতে হবে। ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং ঋণ প্রদানে স্মার্ট কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশও রয়েছে।

তবে যেসব প্রান্তিক কৃষকের স্মার্ট কার্ড নেই, তারাও যেন ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাওর অঞ্চলসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় ফসল ক্ষতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সহায়তা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ