বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

news-image

আরিফুজ্জামান মামুন

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও আঞ্চলিক আবহাওয়াগত অস্থিরতার প্রভাবে বাংলাদেশের ঋতুচক্র ক্রমে ভেঙে পড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি জুনে তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে আরও তীব্র হবে এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে উদ্ভূত ‘এল নিনো’ পরিস্থিতি এই গ্রীষ্মে মধ্য থেকে প্রবল শক্তিশালী হতে পারে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি, খরা এবং অতিবৃষ্টির ঝুঁকি বেড়ে যাবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, জুন থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে, যা নভেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

এল নিনোর প্রভাবের কারণে দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ায় অতিবৃষ্টি হলেও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ায় খরার প্রকোপ বাড়বে। বাংলাদেশে ইতোমধ্যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু তাপমাত্রা নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং অর্থনৈতিক চাপ।

গবেষণা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি এক লাখ মানুষের মধ্যে অতিরিক্ত ২৪ জনের মৃত্যু ঘটতে পারে। দেশের মধ্যে খুলনায় মৃত্যুহার সবচেয়ে বেশি (প্রতি এক লাখে ৩৬ জন), ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১২ জন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক কামরুজ্জামান উল্লেখ করেছেন, বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি আর বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘমেয়াদি জলবায়ু সংকটের প্রকাশ। নগরায়ণ, জলাশয় ভরাট ও বনভূমি ধ্বংস ‘আরবান হিট আইল্যান্ড’ প্রভাব বাড়াচ্ছে, যার কারণে ঢাকা, রাজশাহী ও খুলনায় আশেপাশের অঞ্চলের তুলনায় কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি