বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আত্মপক্ষ সমর্থনে আসামিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টার পর বিচারকাজ শুরু হলে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের বিরুদ্ধে আনা ধর্ষণ, হত্যা এবং সহযোগিতার অভিযোগের বিষয়ে আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন।

এর আগে মঙ্গলবার একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম শেষ হয়। চার্জশিটে অন্তর্ভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্যপর্ব সম্পন্ন হয়েছে।

মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে ভিকটিমের মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, ভবনের বাসিন্দা ও প্রতিবেশীসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দেন। এছাড়া মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্য, ময়নাতদন্তকারী চিকিৎসক এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটও সাক্ষ্য প্রদান করেন।

রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ সাক্ষীদের জেরা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।

এদিকে, শুনানিতে অংশ নিতে সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয় এবং নির্ধারিত সময়ে এজলাসে হাজির করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি