বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেকের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।

সরকারি সূত্র জানায়, সফর হবে ২১ ও ২২ জুন, এবং ইতোমধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। সফরসূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি শিগগিরই চূড়ান্ত হতে পারে।

প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়াকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের পক্ষ থেকেও আমন্ত্রণ থাকলেও আঞ্চলিক ভারসাম্য এবং বহুমুখী পররাষ্ট্রনীতির বার্তা দেওয়ার জন্য মালয়েশিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও শিক্ষা সহযোগিতা, প্রবাসী কর্মী ইস্যু এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকার সোমবার আনুষ্ঠানিকভাবে সফর নিশ্চিত করেছে এবং ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি