বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

news-image

ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত।

মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে সেখানে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে গুরুতর ও জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসা প্রোটোকল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং মৃত্যুর কারণ বিশ্লেষণ বা ‘ডেথ রিভিউ’ নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা চলছে। উপজেলা পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে।

মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ল্যাব পরীক্ষায় কার্যকারিতা নিশ্চিত হলেও মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে কিছু অনিয়ম রয়েছে, যা তদারকির মাধ্যমে সমাধান করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচি শুরু হবে বলেও জানান মন্ত্রী। এতে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি, মাইকিং, সভা ও সাংস্কৃতিক কার্যক্রম থাকবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু এখন শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক লড়াই, যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি