,

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে ইরানের এলিট বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কুয়েতে থাকা একাধিক মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালায়।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তাদের দাবি, কোনো স্থাপনায় সরাসরি আঘাত লাগেনি এবং বিস্ফোরণের শব্দ ছিল আকাশেই ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুর ফল।

তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুয়েতে মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতেও হামলার খবর এসেছে, যদিও বাহরাইন কর্তৃপক্ষ এখনো বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

এর আগে চলতি সপ্তাহে একই অঞ্চলে মার্কিন ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময় ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র